প্রথম প্রান্তিকে ব্যাংক খাতের মুনাফা বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে
জুন ৩, ২০২৬
ইন্দোনেশিয়া কয়লা রফতানি কমেছে ৬ দশমিক ৭ শতাংশ
জুন ৩, ২০২৬
প্রথম প্রান্তিকে ব্যাংক খাতের মুনাফা বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে
জুন ৩, ২০২৬
ইন্দোনেশিয়া কয়লা রফতানি কমেছে ৬ দশমিক ৭ শতাংশ
জুন ৩, ২০২৬

যুদ্ধ ও অনাবৃষ্টিতে অস্ট্রেলিয়ায় গম উৎপাদন কমার পূর্বাভাস

 

যুদ্ধজনিত খরচ বৃদ্ধি ও বৈরী আবহাওয়ার কারণে অস্ট্রেলিয়ায় গমের উৎপাদন তিন বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছাতে পারে।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর গম উৎপাদন প্রায় ৯ কোটি টন কমে ২ কোটি ৬৭ লাখ টনে দাঁড়াতে পারে। খবর রয়টার্স।

অস্ট্রেলীয় ব্যুরো অব এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স অ্যান্ড সায়েন্সেস (আবারেস) জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে সার সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে সারের দাম আকাশচুম্বী হয়েছে। ফলে কৃষকরা জমিতে সারের ব্যবহার কমিয়ে দিচ্ছেন, যা ফলন বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ। এর পাশাপাশি এল নিনোর প্রভাবে দেখা দেয়া অনাবৃষ্টি ও শুষ্ক আবহাওয়া পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

বিশ্বের অন্যতম শীর্ষ গম রফতানিকারক দেশ অস্ট্রেলিয়ায় এ উৎপাদন ঘাটতি আন্তর্জাতিক বাজারে গমের সরবরাহ কমিয়ে দেবে। ফলে বিশ্ববাজারে খাদ্যশস্যের দাম নতুন করে আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা। পরিস্থিতি সামাল দিতে কৃষকরা গম চাষের জমি কমিয়ে বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন। ফলে গমের ভবিষ্যৎ এখন আগস্ট-সেপ্টেম্বরের অনুকূল আবহাওয়ার ওপরই নির্ভর করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *