৪৫ বছরের পুরনো সেতু ভেঙে বন্ধ যোগাযোগ, ভরসা এখন বাঁশের সাঁকো
জুন ৩, ২০২৬
প্রথম প্রান্তিকে ব্যাংক খাতের মুনাফা বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে
জুন ৩, ২০২৬
৪৫ বছরের পুরনো সেতু ভেঙে বন্ধ যোগাযোগ, ভরসা এখন বাঁশের সাঁকো
জুন ৩, ২০২৬
প্রথম প্রান্তিকে ব্যাংক খাতের মুনাফা বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে
জুন ৩, ২০২৬

কর্মস্থল বদল ছয় অতিরিক্ত সচিবসহ ৮ কর্মকর্তার

প্রশাসনে রদবদলের অংশ হিসেবে ছয়জন অতিরিক্ত সচিবসহ মোট আট কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে বদলি ও নতুন দায়িত্বে নিয়োগ দিয়েছে সরকার।

একই সঙ্গে ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার এবং মাগুরা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে।

গতকাল ও তার আগের দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এসএম হুমায়ুন কবির সরকারকে নিয়োগ দেয়া হয়েছে। মাগুরার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ।

এছাড়া নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সড়ক ও মহাসড়ক বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব জিন্নাত রেহানা দায়িত্ব পেয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে। এছাড়া বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান। এসব নিয়োগ প্রেষণে দেয়া হয়েছে।

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদা ফেরদৌসকে কৃষি মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *