পানিতে ডুবে পর্যটকসহ ১১ জনের মৃত্যু
জুন ২, ২০২৬
আর বাকি ৯ দিন টানা দুই আসরে বিপর্যয়ের পর ফিরবে কি জার্মানি
জুন ২, ২০২৬
পানিতে ডুবে পর্যটকসহ ১১ জনের মৃত্যু
জুন ২, ২০২৬
আর বাকি ৯ দিন টানা দুই আসরে বিপর্যয়ের পর ফিরবে কি জার্মানি
জুন ২, ২০২৬

হামের উপসর্গে প্রাণ গেল আরো ৩ শিশুর

 

হামের উপসর্গে দেশে আরো তিন শিশু মারা গেছে। গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে সুনামগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহে।

এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৯ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৯৮ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু। এ নিয়ে মোট ৫৮৮ শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭২ হাজার ৭০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৯০২ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৩ হাজার ৭২২ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৯ হাজার ৯৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *