মাছের জালে ধরা পড়ল অজগর সাপ
জুন ২, ২০২৬
হামের উপসর্গে প্রাণ গেল আরো ৩ শিশুর
জুন ২, ২০২৬
মাছের জালে ধরা পড়ল অজগর সাপ
জুন ২, ২০২৬
হামের উপসর্গে প্রাণ গেল আরো ৩ শিশুর
জুন ২, ২০২৬

পানিতে ডুবে পর্যটকসহ ১১ জনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে ৬ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া গতকাল দেশে বিভিন্ন স্থানে পানিতে ডুবে পর্যটকসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিলেট: জেলার গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত ইমতিয়াজ হোসেন রাহি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

কক্সবাজার: জেলার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবীরের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ৬টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্টে তার মরদেহ ভেসে ওঠে।

পঞ্চগড়: পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা দুই শিশু একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দর ছেলে-মেয়ে। তারা হলো আসিফ (১১) ও সাথী আক্তার (৯)। চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা: জেলার চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় পুকুর ও নদীর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ফরহান ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (২) এবং মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে শাহাদাত (৬)।

গাইবান্ধা: সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে গতকাল সৃজন কুমার (৬) ও বিন্দা রানী (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সৃজন কুমার ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে এবং বৃন্দা রানী বিধান চন্দ্র দাসের মেয়ে।

শেরপুর: জেলার শ্রীবরদী উপজেলায় ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে গতকাল দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশু হলো উপজেলার ৫ নম্বর গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানাজালা (৯) ও একই গ্রামের নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *