বিশ্বকাপে ইবোলা আতঙ্ক, মধ্য আফ্রিকার যাত্রীদের ভ্রমণে মেক্সিকোর নিষেধাজ্ঞা
মে ৩১, ২০২৬
হজ পালন শেষে দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশী
মে ৩১, ২০২৬
বিশ্বকাপে ইবোলা আতঙ্ক, মধ্য আফ্রিকার যাত্রীদের ভ্রমণে মেক্সিকোর নিষেধাজ্ঞা
মে ৩১, ২০২৬
হজ পালন শেষে দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশী
মে ৩১, ২০২৬

ফক্স নিউজের সঙ্গে আলাপে ট্রাম্প ইরানে সামরিকভাবে জড়ানো উচিত হয়নি

মার্কিন প্রেসিডেন্ট আরো দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক কাঠামোর বড় অংশকে লক্ষ্য করেনি। ট্রাম্প বলেন, তাদের সামরিক বাহিনীকে আমরা প্রায় অক্ষত রেখেছি। কারণ আমরা মনে করি তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থী

অতীতে মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন ইরানে তাদের হস্তপেক্ষ ‘উচিত হয়নি’। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি উল্লেখ করেন তিনি। খবর মিডল ইস্ট আই।

ট্রাম্প বলেন, ‘ইরাকের ঘটনাটা দেখুন। আমরা খুব খারাপ করেছি। আমরা যা করেছি তা ছিল একেবারেই বোকামি। আমাদের শুরুতেই সেখানে যাওয়া উচিত ছিল না।’

তিনি আরো বলেন, ‘আমাদের ইরানেও থাকা উচিত হয়নি, কিন্তু ইরানের (পারমাণবিক) সক্ষমতা রয়েছে।’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি হামলা না চালাত, তাহলে ‘এখনই তাদের (ইরানের) কাছে পারমাণবিক অস্ত্র থাকত এবং পুরো পরিস্থিতি একেবারেই ভিন্ন হতো।’

তিনি আরো বলেন, ‘নয় মাস আগে তাদের ওপর বি-টু বোমারু বিমান দিয়ে যদি ওপর হামলা না করতাম, তাহলে এখন তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত।’

মার্কিন প্রেসিডেন্ট আরো দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক কাঠামোর বড় অংশকে লক্ষ্য করেনি।

ট্রাম্প বলেন, ‘তাদের সামরিক বাহিনীকে আমরা প্রায় অক্ষত রেখেছি। কারণ আমরা মনে করি তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থী।’

‘আমরা বিভিন্ন পর্যায়ে নেতৃত্বকে সরিয়ে দিয়েছি। কিন্তু আমরা আসলে তাদের সামরিক বাহিনীকে স্পর্শ করিনি।’

তিনি আরো বলেন, ‘যুদ্ধের সময় এমন ভুল হয় যেখানে আপনি সবাইকে ধ্বংস করে ফেলেন। আর তারপর এমন একটি দেশ থাকে, যা ৪০ বছরেও পুনর্গঠন করতে পারে না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *