
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড়, প্রাণ ফিরেছে সৈকতে
মে ৩০, ২০২৬
সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে সোয়া ৫ লাখের বেশি কাঁচা চামড়া
মে ৩১, ২০২৬দেশে হামের উপসর্গে আরো আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত সংক্রমণে কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮৩। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল বিকালে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ হিসাব করা হয়েছে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯০ই আছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জন। নতুন করে মৃত্যু হওয়া শিশুদের মধ্যে ঢাকায় তিন, সিলেট ও ময়মনসিংহে দুজন করে এবং চট্টগ্রামের একজন।
নতুন করে ২৪ ঘণ্টায় নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৩ শিশুর দেহে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৯৬ শিশু। আর নতুন করে ১ হাজার ৩৩ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২-এ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশুকে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫২ হাজার ৫০ শিশু বাড়ি ফিরেছে।


