শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ক্যান্টনমেন্ট থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মে ২৫, ২০২৬
হাম ও হামের উপসর্গে আরো ১৭ শিশুর মৃত্যু
মে ২৫, ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ক্যান্টনমেন্ট থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মে ২৫, ২০২৬
হাম ও হামের উপসর্গে আরো ১৭ শিশুর মৃত্যু
মে ২৫, ২০২৬

বিএনপি নেতাকে হত্যার হুমকি

আলহাজ্ব মো. জাকির হোসেন
যুগ্ম-আহ্বায়ক, ক্যান্টনমেন্ট থানা বিএনপি

ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকায় বিএনপি নেতা আলহাজ্ব মো. জাকির হোসেনকে (৬০) প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সাক্ষ্য দেওয়ার ঘটনার জেরে তাকে লক্ষ্য করে এ হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে তিনি থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করেছেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।গত ২০২৪ সালে  বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ১ দফা দাবীর কর্মসূচী চলাকালীন মিরপুর-১০ রাব্বানী হোটেলের কর্মচারী মোঃ সিয়ামকে আওয়ামীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী পিটিয়ে ও গুলি করে হত্যা করে। এ বিষয় তার পিতা- বাদী হয়ে মিরপুর থানায় মামলা করে, যার নং-১৮(৯) ২৪ উক্ত মামলায় বিএনপি নেতা আলহাজ্ব মোঃ জাকির হোসেন কে স্বাক্ষ্য মানে। ভুক্তভোগী আলহাজ্ব মো: জাকির হোসেন, যুগ্ম-আহ্বায়ক, ক্যান্টনমেন্ট থানা বিএনপি, মহানগর উত্তর। তিনি ২৪/০৫/২০২৬ তারিখে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় জিডি করেন। জিডি ট্র্যাকিং নম্বর CJOPU এবং জিডি নম্বর ১৪৪৪। জিডিতে উল্লেখ করা হয়, ২০/০৫/২০২৬ তারিখে তিনি কল্যাণপুর পিবিআই অফিসে উপরোক্ত হত্যা মামলায় সাক্ষ্য দিতে যান। ওই ঘটনার পর থেকেই আসামীরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে লক্ষ্য করে হুমকি দেওয়া শুরু করে। এরপর ২২/০৫/২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মানিকদী এলাকার নিজ বাসায় গিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। জিডিতে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, মহানগর উত্তর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হালিম মোল্লা (৫৫), ছাত্রলীগ পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ডের মো. নাঈম মোল্লা (৩২), বাড্ডা থানার ২১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সাধারণ সম্পাদক মো. বাশার মহুরী (৪৫) এবং একই থানার ২১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগ নেতা মো. আনোয়ার মৃধা (৩৮)। জিডিতে উল্লেখিত ৪জনই হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি। ভুক্তভোগীর দাবি, সাক্ষ্য দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই তাকে ধারাবাহিকভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং ভবিষ্যতে তিনি ও তার কলেজ পড়ুয়া ছেলে মোঃ হাসান জয় কে মিথ্যা মামলায় জড়ানোর আশঙ্কাও রয়েছে।এ বিষয় জানতে চাওয়া হলে বাড্ডা থানার ওসি জানান বাশার মহুরী ২১ নং সেচ্চাসেবক লীগের সহ-সাধারন সম্পাদক তার নামে থানায় ৪টি হত্যা মামলা রয়েছে।

২টি মামলা রয়েছে যার নং- ৭(৮)২৪ ও ৪(৮)২৪ মামলা ২টি ডিবি গুলশান জোনে তদন্তাধীন। মামলা নং-৬(৮)২৪ সিআইডিতে তদন্তাধীন। অপর মামলাটি থানায় তদন্তাধীন। ওসি পল্লবী জানান মোঃ হালিম মোল্লা থানার ৩ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক তার নামে থানায় ২টি মামলা রয়েছে। এ বিষয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। ক্যান্টনমেন্ট থানা পুলিশ জিডি গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *