বিদায়ী বার্তা আবার দেখা হবে
মে ২৫, ২০২৬
বিএনপি নেতাকে হত্যার হুমকি
মে ২৫, ২০২৬
বিদায়ী বার্তা আবার দেখা হবে
মে ২৫, ২০২৬
বিএনপি নেতাকে হত্যার হুমকি
মে ২৫, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ক্যান্টনমেন্ট থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৩০ শে মে ২০২৬ ইং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী সুষ্ঠুভাবে পালনের জন্য ক্যান্টনমেন্ট থানা বিএনপি, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মানিকদি আমতলা ক্যান্টনমেন্ট থানা বিএনপি কার্যালেয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির সম্মানিত আহবায়ক অ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন। সভা পরিচালনা করেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত, কাজী মাহবুবুল আলম ( নীলু)। সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ক্যান্টনমেন্ট থানা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ বাবুল। যুগ্ন আহবায়ক মোঃ আবুল হোসেন, যুগ্ন আহবায়ক আবরার তালহা, যুগ্ন আহবায়ক মোঃ শামসুল আলম বাবুল, যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন বাবু। থানা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হানিফ গাজী, মোহাম্মদ গিয়াস উদ্দিন। ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক নুর সোলেমান সহ,থানা ও ওয়ার্ড এবং অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ন আহবায়ক মোসাম্মৎ তাসলিমা আজাদ বেবি। অঙ্গ ও সহযোগী সংগঠনের আহবায়ক ও সদস্য সচিবগণ। আলোচনা সভায় সর্ব সস্মত্তি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ৩০ শে সকাল ৯ ঘটিকার সময় শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। বাদ যোহর মানিকদি আমতলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল এবং গরিব দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

বার্তা প্রেরক
কাজী মাহবুবুল আলম ( নীলু)
যুগ্ন আহবায় ও দদপ্তরের দায়িত্বপ্রাপ্ত। ক্যান্টনমেন্ট থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর।
মোবাইল নং ০১৭১৫১০৬৮৬৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *