ভরিপ্রতি ২১৫৮ টাকা বেড়ে কত দাঁড়িয়েছে স্বর্ণের দাম?
মে ২৫, ২০২৬
সংহতি ও ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা
মে ২৫, ২০২৬
ভরিপ্রতি ২১৫৮ টাকা বেড়ে কত দাঁড়িয়েছে স্বর্ণের দাম?
মে ২৫, ২০২৬
সংহতি ও ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা
মে ২৫, ২০২৬

২২ বছর পর প্রিমিয়ার লিগের ট্রফি আর্সেনালের, শেষ দিনে অবনমন ওয়েস্ট হ্যামের

দিনটি ছিল কয়েকজন তারকা ফুটবলারের বিদায়েরও। ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিভারপুলের একমাত্র গোলে অ্যাসিস্ট করার পর আবেগঘন বিদায় নেন মোহামেদ সালাহ। একই সঙ্গে ক্লাব ছাড়ছেন ফুল-ব্যাক অ্যান্ডি রবার্টসনও

প্রিমিয়ার লিগের ট্রফি নিজেদের করে নিল আর্সেনাল। অন্যদিকে টটেনহ্যাম হটস্পার অবনমন এড়িয়ে যাওয়ায় উত্তর লন্ডনের দুই ক্লাবের সমর্থকদের দিনটি কেটেছে আনন্দে। তবে পূর্ব লন্ডনে নেমে আসে হতাশা। লিডস ইউনাইটেডকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েও মৌসুমের শেষ দিনে অবনমনের শিকার হয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। খবর রয়টার্স।

কয়েক দিন আগে ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারানোর পরই শিরোপা নিশ্চিত করেছিল মিকেল আর্তেতার আর্সেনাল। গতকাল রাতে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারানোর পর সেলহার্স্ট পার্কে তাদের হাতে তুলে দেয়া হয় প্রিমিয়ার লিগ ট্রফি।

৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে মৌসুম শেষ করেছে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তারা এগিয়ে ছিল সাত পয়েন্টে। তৃতীয় স্থানে রেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ৩-০ গোলে হারানো দলটি সিটির চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে ছিল।

২২ বছর পর প্রিমিয়ার লিগের ট্রফি জেতার প্রতিক্রিয়ায় আর্তেতা বলেন, ‘এটা অসাধারণ। সবার আনন্দ দেখুন। এ ট্রফি জেতার জন্য তারা কতদিন অপেক্ষা করেছে। পথটা সহজ ছিল না, কঠিন সময়ও গেছে। কিন্তু এমন প্রতিক্রিয়া দেখলে সবকিছুই সার্থক মনে হয়।’

ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিতে লিগে চতুর্থ স্থান নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। অন্যদিকে ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে পঞ্চম স্থানে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে লিভারপুল। তবে দিনের বড় আলোচনার কেন্দ্র ছিলেন পেপ গার্দিওলা। ট্রফিতে ভরা ১০ বছরের অধ্যায়ের পর ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ছেন তিনি।

বিবিসিকে গার্দিওলা বলেন, ‘আমি তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছি। আমি সবকিছু উজাড় করে দিয়েছি। ভালো সময় ছিল, খারাপ সময়ও ছিল। এটাই খেলাধুলার অংশ। আমি অনেক ভালোবাসা অনুভব করছি, এটাই সত্য।’

শেষ দিকে প্রচণ্ড চাপ সামলেও এভারটনের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় টটেনহ্যাম। এর ফলে ওয়েস্ট হ্যামের অবনমন নিশ্চিত হয়। তাদের সঙ্গে চ্যাম্পিয়নশিপে নেমে যাচ্ছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও বার্নলি, দল ‍দুটি নিজেদের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে।

দিনটি ছিল কয়েকজন তারকা ফুটবলারের বিদায়েরও। ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিভারপুলের একমাত্র গোলে অ্যাসিস্ট করার পর আবেগঘন বিদায় নেন মোহামেদ সালাহ। একই সঙ্গে ক্লাব ছাড়ছেন ফুল-ব্যাক অ্যান্ডি রবার্টসনও।

দিনের আরেকটি বড় অর্জন আসে উত্তর-পূর্ব ইংল্যান্ডে। চেলসিকে ২-১ গোলে হারিয়ে সপ্তম স্থান অর্জন করেছে সান্ডারল্যান্ড। এর মাধ্যমে অর্ধশতাব্দীরও বেশি সময় পর আবারো ইউরোপিয়ান ফুটবলে জায়গা করে নিয়েছে ক্লাবটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *