যমুনা সেতুর পূর্বপ্রান্তে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
মে ২৫, ২০২৬
২২ বছর পর প্রিমিয়ার লিগের ট্রফি আর্সেনালের, শেষ দিনে অবনমন ওয়েস্ট হ্যামের
মে ২৫, ২০২৬
যমুনা সেতুর পূর্বপ্রান্তে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
মে ২৫, ২০২৬
২২ বছর পর প্রিমিয়ার লিগের ট্রফি আর্সেনালের, শেষ দিনে অবনমন ওয়েস্ট হ্যামের
মে ২৫, ২০২৬

ভরিপ্রতি ২১৫৮ টাকা বেড়ে কত দাঁড়িয়েছে স্বর্ণের দাম?

এর আগে সবশেষ গত ২৩ মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। দুই দিনের ব্যবধানে একই পরিমাণ দাম বাড়িয়েছে বাজুস

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২৩ মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। দুই দিনের ব্যবধানে একই পরিমাণ দাম বাড়িয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৬৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৭ দফা বাড়ানো হয়েছে ও কমানো হয়েছে ৩২ দফা। গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন দাম বাড়ানো হয় ৬৪ বার ও কমানো হয় ২৯ বার।

স্বর্ণের দামের পাশাপাশি দেশের বাজারে বেড়েছে রৌপ্যের দাম। ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৫৮ টাকা।

চলতি বছর দেশের বাজারে রৌপ্যের দাম ৪০ দফা সমন্বয় করা হয়েছে। দাম ২২ দফা বাড়ানো হয়েছে ও কমানো হয়েছে বাকি ১৮ দফা। অন্যদিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে রৌপ্যের দাম বেড়েছিল ১০ বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *