
পাকিস্তানকে টানা চার টেস্টে হারানোর গৌরব বাংলাদেশের
মে ২১, ২০২৬
২২ বছর পর প্রিমিয়ার লিগের ট্রফি আর্সেনালের, শেষ দিনে অবনমন ওয়েস্ট হ্যামের
মে ২৫, ২০২৬বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ গতকাল রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত যুব প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে দারসে কোরআন পেশ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. ফখরুদ্দিন মানিক, কামাল হোসেন এমপি, মুহাম্মদ ইয়াসিন আরাফাত, ড. মোবারক হোসাইন, শেখ মঞ্জুরুল হক রাহাদ এমপি এবং ইফসুর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজসহ নেতারা।


