‘অবৈধ’ বাংলাদেশীদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর
মে ২১, ২০২৬
পাইকারি বিদ্যুতের দাম ২১% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা
মে ২১, ২০২৬
‘অবৈধ’ বাংলাদেশীদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর
মে ২১, ২০২৬
পাইকারি বিদ্যুতের দাম ২১% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা
মে ২১, ২০২৬

হরমুজ প্রণালি অতিক্রম করেছে ২৬ জাহাজ: আইআরজিসি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, পারস্য উপসাগরীয় জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গতকাল প্রকাশিত বিবৃতি অনুযায়ী, আইআরজিসি নৌবাহিনীর নতুন সমন্বয় ও ব্যবস্থাপনার অধীনে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬টি বাণিজ্যিক জাহাজ এ প্রণালি অতিক্রম করেছে। খবর টাইমস অব ইসরায়েল।

আইআরজিসি নৌবাহিনীর কমান্ড জানায়, পারস্য উপসাগরের এ গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে ইরানি সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে নিয়ন্ত্রণ বজায় রাখছে তারা। ২৪ ঘণ্টায় যে ২৬টি জাহাজ এ পথ ব্যবহার করেছে, তার মধ্যে তেল ট্যাংকার, কনটেইনারবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক ভেসেল রয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, সমস্ত জাহাজ আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও বাহিনী থেকে আনুষ্ঠানিক অনুমতিপত্র নেয়ার পরই নিরাপদে এ জলপথ অতিক্রম করে।

আইআরজিসির একজন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালির পরিধি এখন আরো বিস্তৃত করা হয়েছে। জাস্ক ও সিরিক উপকূল থেকে শুরু করে গ্রেটার তুনব দ্বীপের বাইরে পর্যন্ত প্রায় ৫০০ কিলোমিটারজুড়ে এখন একটি বিশেষ অর্ধচন্দ্রাকার অঞ্চল হিসেবে এটি পরিচালিত হচ্ছে।

ফেব্রুয়ারির শেষে ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে কড়াকড়ি আরোপ করে ইরানি সামরিক বাহিনী।

আবারো তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আবারো তেহরানে গেছেন। তিনি ইরানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফর ‘আগের সফরেরই ধারাবাহিকতা’ এবং তার এজেন্ডা হলো আলোচনা (যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে) পুনরুজ্জীবিত করা। এছাড়া ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাসনিম সংবাদ সংস্থাও মোহসিন নাকভির তেহরানে আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসি। মোহসিন নাকভি এর আগে প্রায় চারদিন ইরানে অবস্থান করেছিলেন। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সাক্ষাৎ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *