
ইবোলার নতুন ভ্যারিয়েন্টের ভ্যাকসিন পেতে লাগতে পারে আরো ৯ মাস: ডব্লিউএইচও
মে ২১, ২০২৬
হরমুজ প্রণালি অতিক্রম করেছে ২৬ জাহাজ: আইআরজিসি
মে ২১, ২০২৬
ভারত সরকারের ২০১৯ সালের নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) পশ্চিমবঙ্গে কার্যকরের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গতকাল পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। খবর আনন্দবাজার।
সিএএ অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর যারা ভারতে ঢুকেছেন, তারা সবাই অবৈধ।
বৈঠকে শুভেন্দু বলেন, ‘অপরাধ ও অসামাজিক কাজকর্মে যুক্তদের বড় অংশই বাংলাদেশ থেকে যাওয়া অনুপ্রবেশকারী।’ তিনি বলেন, ‘আজ থেকে রাজ্যে থ্রিডি ব্যবস্থা চালু হচ্ছে—ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট।’
বিজেপির এ নেতা বলেন, ‘অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেয়ার জন্য একটি চিঠি এক বছর আগে কেন্দ্রীয় সরকার রাজ্যকে পাঠিয়েছিল। কিন্তু আগের সরকার সিএএর বিরোধিতা করেছে, পাশাপাশি আইনটি কাজে লাগায়নি। আমরা এটি কার্যকর করলাম।’
মুখ্যমন্ত্রী শুভেন্দু আরো বলেন, ‘সিএএর আওতায় যারা নেই, তারা অনুপ্রবেশকারী। তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেফতার করবে, আটক করবে এবং বিএসএফের হাতে হস্তান্তর করবে। বিজিবির সঙ্গে কথা বলে তাদের ডিপোর্টের ব্যবস্থা করবে বিএসএফ।’


