
জ্বালানি খাতে বাংলাদেশকে ৩৫ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
মে ১৯, ২০২৬
ভয়েস ফর রিফর্মের বাজেট আলোচনায় বক্তারা পরোক্ষ করের ওপর অতিনির্ভরতা দীর্ঘমেয়াদে অর্থনীতিতে চাপ সৃষ্টি করে
মে ১৯, ২০২৬‘সবার আগে বাংলাদেশ’ নীতির ব্যাখ্যায় শামা ওবায়েদ বলেন, বিএনপি সরকারের নীতিতে বাংলাদেশের জনগণের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে এবং জনগণের সেই প্রত্যাশা থেকেই দলটি নির্বাচনে বিজয়ী হয়েছে
ওয়াশিংটন ডিসিতে মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তারা। আটলান্টিক কাউন্সিলের এক বৈঠকেও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদার বিষয়ে মন্তব্য করেন শামা ওবায়েদ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, গতকাল ওয়াশিংটন সফরকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের সঙ্গে বৈঠক করেন শামা ওবায়েদ। বৈঠকে দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের গতি ধরে রাখতে নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপের গুরুত্বও তুলে ধরা হয়।
এর আগে মার্কিন জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু ভেপরেকের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে তিনি রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র সরকারের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। উভয় পক্ষই রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়।
সফরের অংশ হিসেবে আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক গোলটেবিল বৈঠকেও অংশ নেন শামা ওবায়েদ। বৈঠকটি সঞ্চালনা করেন আটলান্টিক কাউন্সিলের সিনিয়র রিসার্চ ফেলো মাইকেল কুগেলম্যান। সেখানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, নিরপেক্ষ, সুষ্ঠু ও সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এর নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে।
শামা ওবায়েদ বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে। পারস্পরিক ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে।’
‘সবার আগে বাংলাদেশ’ নীতির ব্যাখ্যায় তিনি বলেন, বিএনপি সরকারের নীতিতে বাংলাদেশের জনগণের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে এবং জনগণের সেই প্রত্যাশা থেকেই দলটি নির্বাচনে বিজয়ী হয়েছে।


