শিক্ষার্থীকে বহিরাগতের ধর্ষণচেষ্টা জাবিতে প্রক্টরের কার্যালয়ে তালা, ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
মে ১৭, ২০২৬
১৭ বছর ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি : জামায়াত আমির
মে ১৭, ২০২৬
শিক্ষার্থীকে বহিরাগতের ধর্ষণচেষ্টা জাবিতে প্রক্টরের কার্যালয়ে তালা, ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
মে ১৭, ২০২৬
১৭ বছর ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি : জামায়াত আমির
মে ১৭, ২০২৬

দুই জেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

লালমনিরহাটে ছোটভাইকে বাঁচাতে গিয়ে তিস্তায় ডুবে দুই সহোদরের মৃত্যু এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গতকাল দুই জেলায় তিন শিশুর মৃত্যু হয়েছে।

লালমনিরহাট: তিস্তায় গোসল করতে গিয়ে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকায় তিস্তায় ডুবে তাদের মৃত্যু হয়। মৃতরা হলো সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাগলারহাট নিম্ন মাধ্যমিকের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে কলেজছাত্র সিফাত আহমেদ (১৮) ও নবম শ্রেণীর ছাত্র স্বচ্ছ আহমেদ (১৪)। তারা দুই ভাই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী।

নিহত দুই শিক্ষার্থীর বাবা মো. রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, ‘আমার দুই ছেলে ও স্থানীয় দুই ছেলেসহ মোট চারজনে খেলাধুলা শেষে নদীতে গোসল করতে নামে। প্রথমে সোয়াইব করিম স্বচ্ছ নেমে তলিয়ে যায়। পরে তাকে বাঁচাতে বড় ছেলে সেফাউল করিম সিফাতও নেমে তলিয়ে যায়। আল্লাহ দিয়েছিল এবং তিনিই নিয়ে নিলেন। কার কাছে কী বলব। এসব সান্ত্বনা ছাড়া কিছুই না। তিনিই ভালো জানেন বলেই কান্নায় ভেঙে পড়েন।’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে পুকুরে ডুবে আব্দুর রহমান নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ছোট শ্যামনগর গ্রামের আমির হোসেনের ছেলে।

নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির উঠানে অন্যান্য শিশুর সঙ্গে খেলা করছিল আব্দুর রহমান। খেলতে খেলতে একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায় পরিবারের সদস্যরা নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকায় বিষয়টি তাদের নজরে পড়েনি।

কিছু সময় পর শিশুটিকে আশপাশে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির বিভিন্ন স্থান ও আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *