ফেনী ও পঞ্চগড়ের ২ আলোচিত এসপিকে প্রত্যাহার
মে ১১, ২০২৬
নিরাপদ ও নিয়মিত অভিবাসনে দক্ষতা উন্নয়নের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
মে ১১, ২০২৬
ফেনী ও পঞ্চগড়ের ২ আলোচিত এসপিকে প্রত্যাহার
মে ১১, ২০২৬
নিরাপদ ও নিয়মিত অভিবাসনে দক্ষতা উন্নয়নের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
মে ১১, ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশী হজযাত্রী

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১৩২টি হজ ফ্লাইটে মোট ৫১ হাজার ৫৮১ বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত মোট ১৩২টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত দুই নারীসহ মোট ১২ হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন মক্কায় ও ২ জন মদিনায় মারা যান। সৌদি মেডিকেল টিম ২২ হাজার ৯৯৮ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৪ হাজার ৮৬৯ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

পরিচালক বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি ফ্লাইটে ২৪ হাজার ৬৩৭ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪৮৮ জন ও ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

অবশিষ্ট ২৬ হাজার ৭৯২ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন বলেও জানান তিনি।

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *