
আগামী বাজেট থেকেই খরচের হিসাব পাবেন করদাতারা
মে ৮, ২০২৬
প্রাথমিক শিক্ষার্থীদের ব্যাগ পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে
মে ৮, ২০২৬দেশে বাণিজ্যিক পরিবহনের অর্থনৈতিক আয়ু বেঁধে দিয়েছে সরকার। বাসের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ২০ বছর।
ট্রাকের জন্য নির্ধারিত অর্থনৈতিক আয়ুষ্কাল ২৫ বছর। দেশের বিদ্যমান আইন অনুযায়ী, এ বয়সসীমা অতিক্রমের পর কোনো বাণিজ্যিক যানবাহন আর রাস্তায় চলতে পারবে না। যদিও অর্থনৈতিক আয়ু ফুরিয়ে যাওয়া যানবাহন রাস্তায় অবাধে চলছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, শুধু রাজধানী ঢাকাতেই ২৫ হাজারের বেশি অর্থনৈতিক আয়ু ফুরিয়ে যাওয়া বাস ও ট্রাক রয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য বলছে, এসব যানবাহন প্রায়ই সড়ক, ফ্লাইওভার, সেতুর ওপর বিকল তীব্র যানজট সৃষ্টি করছে। এমন প্রেক্ষাপটে এ ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়েছে ডিএমপি।
বিআরটিএর তথ্য বলছে, ঢাকা মহানগরে ২০ বছর বা তার চেয়ে বেশি বয়সের বাস রয়েছে ৮ হাজার ১৩২টি। মিনিবাস আছে ৬ হাজার ৪৭৮টি। হিসাবটি স্বাধীনতা-পরবর্তী সময় থেকে চলতি বছরের জুন পর্যন্ত। ঢাকা মহানগর ও ঢাকায় জেলায় ২০ বছরের পুরনো বাস ও মিনিবাস রয়েছে ১০ হাজার ৫৫৬টি। এর বাইরে সারা দেশে আরো ১৮ হাজার ২০৫টি বাস ও মিনিবাস রয়েছে, যেগুলোর বয়স ২০ বছর বা তার চেয়ে বেশি। বিআরটিএর কর্মকর্তাদের হিসাবে, এর মধ্যে অন্তত ৩০ শতাংশ বাস এখন রাস্তায় চলে না। যেসব বাস চলছে তার একটি বড় অংশের আবার রুট পারমিট নেই।
একইভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলায় ২৫ বছরের পুরনো পণ্যবাহী (ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংকলরি) মোটরযানের সংখ্যা ১৪ হাজার ৬৮৩। এর বাইরে সারা দেশে আরো ৩১ হাজার ৭৯৮ পণ্যবাহী মোটরযান রয়েছে, যেগুলোর বয়স ২৫ বছর বা তার চেয়ে বেশি। সব মিলিয়ে দেশে মেয়াদোত্তীর্ণ বাস ও ট্রাকের সংখ্যা ৭৫ হাজারের বেশি।
মেয়াদোত্তীর্ণ ও রুট পারমিটবিহীন এসব যানবাহন ঢাকায় যানজট-বিশৃঙ্খলা-দুর্ঘটনা এবং পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জনদুর্ভোগ কমাতে কঠোর অবস্থানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্ধারিত অর্থনৈতিক আয়ুষ্কাল অতিক্রান্ত হওয়া লক্কড়-ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরীতে বর্তমানে অসংখ্য ত্রুটিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ বাস এবং পণ্যবাহী যানবাহন চলাচল করছে। এসব যানবাহন প্রায়ই রাস্তা, ফ্লাইওভার ও সেতুর ওপর বিকল হয়ে পড়ছে। এর ফলে শহরজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। এ কারণে সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধির পাশাপাশি সড়ক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
ডিএমপি কমিশনারের (ভারপ্রাপ্ত) পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে বিশেষ অভিযান শুরু হয়েছে। যদি কোনো মালিক বা চালক নির্ধারিত আয়ুষ্কাল পার হওয়া লক্কড়-ঝক্কড় গাড়ি রাস্তায় নামান, তবে তাদের বিরুদ্ধে মোটা অংকের জরিমানা, যানবাহন জব্দ করে সরাসরি ডাম্পিং, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির মতো ব্যবস্থা নেয়া হবে। সড়ক নিরাপদ রাখতে এবং নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে যানবাহন মালিক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং চালকদের আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ।


