ব্যাংক খাতের শেয়ারের রেকর্ড ডেট-পরবর্তী মূল্য সমন্বয় পুঁজিবাজারের সূচক ও লেনদেনে নিম্নমুখিতা
মে ৬, ২০২৬
২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেট ৭৪ হাজার কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব
মে ৬, ২০২৬
ব্যাংক খাতের শেয়ারের রেকর্ড ডেট-পরবর্তী মূল্য সমন্বয় পুঁজিবাজারের সূচক ও লেনদেনে নিম্নমুখিতা
মে ৬, ২০২৬
২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেট ৭৪ হাজার কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব
মে ৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নির্দেশন ইভি গাড়ি ক্রয়ে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে

দেশে হাইব্রিড কিংবা বৈদ্যুতিক গাড়ি (ইভি) ক্রয়ের ক্ষেত্রে এখন থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন গ্রাহকরা।

আর ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে এ সীমা ৪০ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান বাজারদর ও ভোক্তা চাহিদা বিবেচনায় ব্যক্তি খাতের এসব ঋণসীমায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

সার্কুলার অনুযায়ী, সাধারণ গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। তবে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এ সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়ার সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে ব্যাংক সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ শতাংশ এবং বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে।

ব্যক্তিগত বা ভোক্তা পণ্য কেনার ঋণের ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো জামানত ছাড়া একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে যথাযথ জামানত থাকলে এ ঋণের পরিমাণ সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত উন্নীত হতে পারে।

ব্যক্তি খাতে এসব ঋণসীমা বৃদ্ধি করলেও বাংলাদেশ ব্যাংক বলছে, এসব ভোক্তা ঋণের প্রবৃদ্ধি ব্যাংকের মোট ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি হতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *