হরমুজ প্রণালিতে আধিপত্যের লড়াই যুক্তরাষ্ট্র-ইরানের হামলার জেরে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন মাত্রা
মে ৫, ২০২৬
ব্যাংক খাতের শেয়ারের রেকর্ড ডেট-পরবর্তী মূল্য সমন্বয় পুঁজিবাজারের সূচক ও লেনদেনে নিম্নমুখিতা
মে ৬, ২০২৬
হরমুজ প্রণালিতে আধিপত্যের লড়াই যুক্তরাষ্ট্র-ইরানের হামলার জেরে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন মাত্রা
মে ৫, ২০২৬
ব্যাংক খাতের শেয়ারের রেকর্ড ডেট-পরবর্তী মূল্য সমন্বয় পুঁজিবাজারের সূচক ও লেনদেনে নিম্নমুখিতা
মে ৬, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তির প্রত্যাশা ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

এমন সময় ঘোষণাটি এল যখন মার্কিন সামরিক কর্মকর্তারা এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। যদিও সংঘাত পুরোপুরি শেষ হয়নি, তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রাথমিক বড় সামরিক অভিযান শেষ হয়েছে

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজকে নিরাপদে বের করে আনার মার্কিন উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। খবর দ্য গার্ডিয়ান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে গতকাল ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার সুযোগ দিতে স্বল্প সময়ের জন্য এ অভিযান স্থগিত রাখা হচ্ছে।

ট্রাম্প আরো বলেন, ‘পাকিস্তান ও অন্যান্য দেশের অনুরোধ, ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানে পাওয়া বিশাল সাফল্য এবং একই সঙ্গে ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি—এসব বিবেচনায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’

এমন সময় ঘোষণাটি এল যখন মার্কিন সামরিক কর্মকর্তারা এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। যদিও সংঘাত পুরোপুরি শেষ হয়নি, তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রাথমিক বড় সামরিক অভিযান শেষ হয়েছে।

রুবিও বলেন, ‘অপারেশন শেষ। প্রেসিডেন্ট কংগ্রেসকে যেমন জানিয়েছেন “এপিক ফিউরি” পর্যায়টি আমরা শেষ করেছি।’

হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে গতকাল রুবিও বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ইরানকে ট্রাম্পের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত দাবিগুলো মেনে নিতে হবে এবং বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *