
এক শতকের মধ্যে সবচেয়ে দীর্ঘ নৌ অবরোধের শিকার গাজার মানুষ
মে ৫, ২০২৬গতকাল দিনের শেষ দিকে উপসাগরীয় অঞ্চলেরকয়েকটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ছয়টি ছোট সামরিক নৌযান ধ্বংস করেছে তারা। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি তেলবন্দর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পুড়ে গেছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটিও রয়েছে
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে টানাপড়েনের মধ্যে গতকাল নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাল্টাপাল্টি নৌ অবরোধের জেরে এরই মধ্যে নাজুক হয়ে পড়েছে চলমান যুদ্ধবিরতি, তার মাঝে এসব হামলা উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে। খবর রয়টার্স।
এমন এক সময় নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজে আটকে পড়া জ্বালানি তেলবাহী জাহাজসহ অন্যান্য জাহাজ চলাচল নিশ্চিত করতে নতুন উদ্যোগ ঘোষণা করেন।
গতকাল দিনের শেষ দিকে উপসাগরীয় অঞ্চলেরকয়েকটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ছয়টি ছোট সামরিক নৌযান ধ্বংস করেছে তারা। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি তেলবন্দর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পুড়ে গেছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটিও রয়েছে।
‘প্রজেক্ট ফ্রিডম’ শীর্ষক নতুন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য দেনি ট্রাম্প। সামাজিক মাধ্যমে ঘোষণাটি আসে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের আইনি বাধ্যবাধকতা অনুযায়ী যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদন নেয়ার সময়সীমা পেরিয়ে গেছে। ট্রাম্প গত সপ্তাহে দাবি করেছিলেন, যুদ্ধ ‘সমাপ্ত’ হওয়ায় এই সময়সীমা আর প্রযোজ্য নয়—যদিও অনেক আইনপ্রণেতা এ দাবির বিরোধিতা করেছেন।
গত মাসে যুদ্ধবিরতির ঘোষণার পর এ প্রথমবারের মতো সামরিক শক্তি ব্যবহার করে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট খুলে দেয়ার চেষ্টা দেখা গেল। ইরানের আইআরজিসি বলেছে, তাদের অনুমতি ছাড়া প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল সম্ভব নয়।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের সামুদ্রিক বাণিজ্যে অবরোধ দিয়ে আসছে, যাকে ইরান সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে।
তবে ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপ তাৎক্ষণিকভাবে উল্টো ফল দিয়েছে বলে মনে হচ্ছে। এতে বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়েনি, বরং ইরান আরো শক্ত প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে। বড় শিপিং কোম্পানিগুলো জানিয়েছে, সংঘাত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা প্রণালি দিয়ে চলাচলের ঝুঁকি নেবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে এ সংকটের সামরিক সমাধান নেই। পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা এগোচ্ছে বলেও তিনি জানান। সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলক।’
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তাদের নৌবাহিনীর সহায়তায় দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ প্রণালি অতিক্রম করেছে, যদিও সময় উল্লেখ করা হয়নি। ইরান এ দাবি অস্বীকার করেছে। তবে শিপিং কোম্পানি মায়েরস্ক জানিয়েছে, মার্কিন পতাকাবাহী ‘অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স’ নামের একটি জাহাজ সোমবার সামরিক সহায়তায় প্রণালি পার হয়েছে।
যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, তাদের বাহিনী ইরানের ছয়টি ছোট নৌযান ধ্বংস করেছে, যদিও ইরান তা অস্বীকার করেছে। মার্কিন সামরিক সম্পদের কাছ থেকে দূরে থাকতে ইরানকে সতর্ক করেছেন তিনি।
ইরান দাবি করেছে, তারা প্রণালি ছাড়িয়ে আরব আমিরাতের উপকূল পর্যন্ত বিস্তৃত একটি বৃহৎ সমুদ্র এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তাদের বাণিজ্যিক জাহাজ ‘এইচএমএম নামু’য় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। এটি হামলার কারণে নাকি অভ্যন্তরীণ ত্রুটিতে ঘটেছে, তা স্পষ্ট নয়।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, আমিরাত উপকূলের কাছে দুটি জাহাজ আঘাতপ্রাপ্ত হয়েছে। আর আমিরাতের জ্বালানি কোম্পানি অ্যাডনক জানায়, তাদের একটি খালি তেলবাহী ট্যাংকার ইরানের ড্রোন হামলার শিকার হয়েছে।


