পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির ছকই কি কাজে দিল, কীভাবে এগিয়ে গেল তারা
মে ৪, ২০২৬
তিন জেলার ৮ পয়েন্টে বিপৎসীমার ওপর নদীর প্রবাহ
মে ৪, ২০২৬
পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির ছকই কি কাজে দিল, কীভাবে এগিয়ে গেল তারা
মে ৪, ২০২৬
তিন জেলার ৮ পয়েন্টে বিপৎসীমার ওপর নদীর প্রবাহ
মে ৪, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আজ বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

হাইকমিশন সূত্রে জানা গেছে, এ সময় বাংলাদেশে নিজের কার্যকালে ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিতে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান হাইকমিশনার।

সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে এ সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *