সিলেটে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে আটজন নিহত
মে ৪, ২০২৬
পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির ছকই কি কাজে দিল, কীভাবে এগিয়ে গেল তারা
মে ৪, ২০২৬
সিলেটে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে আটজন নিহত
মে ৪, ২০২৬
পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির ছকই কি কাজে দিল, কীভাবে এগিয়ে গেল তারা
মে ৪, ২০২৬

জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য বিশ্বাসযোগ্য ও স্বাধীন গণমাধ্যম পরিবেশ অপরিহার্য

তথ্যভিত্তিক জনআলোচনা ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য একটি বিশ্বাসযোগ্য ও স্বাধীন গণমাধ্যম পরিবেশ অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘তথ্যভিত্তিক জনআলোচনা ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য একটি বিশ্বাসযোগ্য ও স্বাধীন গণমাধ্যম পরিবেশ অপরিহার্য। পেশাদার সাংবাদিকতা জোরদার, সাংবাদিকদের সুরক্ষা এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবেলায় সরকার, গণমাধ্যম, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের মধ্যে ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন।’

গতকাল ইউনেস্কো ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় একটি সংলাপের আয়োজন করে। রাজধানীর মাইডাস সেন্টারের মেঘমালা কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন। আলোচনার মূল প্রতিপাদ্য ছিল ‘জনআস্থা পুনর্গঠন: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘গণমাধ্যমের প্রতি জনআস্থা গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও অফিস প্রধান ড. সুসান ভাইজ তার বক্তব্যে বলেন, ‘একটি স্বাধীন, বহুমাত্রিক ও পেশাদার গণমাধ্যমই তথ্যভিত্তিক জনআলোচনা নিশ্চিত করে। বর্তমান তথ্যপ্রবাহের জটিল বাস্তবতায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ বজায় রাখা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত এইচ ই ড. রুডিগার লোটজ ও সুইডেন দূতাবাসের মানবাধিকার, গণতন্ত্র ও জেন্ডার সমতাবিষয়ক ফার্স্ট সেক্রেটারি পাওলা কাস্ত্রো নিডারস্টাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *