
মেহেরপুরে এয়ার ফ্লো মেশিন ব্যবহারেও সংরক্ষণাগারে পচে যাচ্ছে পেঁয়াজ
মে ৪, ২০২৬
সিলেটে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে আটজন নিহত
মে ৪, ২০২৬সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহে দুদিন ভার্চুয়াল কোর্ট পরিচালনার কার্যক্রম স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসনের পৃথক বিজ্ঞপ্তিতে গতকাল এমন তথ্য জানানো হয়েছে।
ফলে চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল পদ্ধতির পরিবর্তে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলবে।
প্রধান বিচারপতির আদেশ অনুসারে রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের সই করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবারের ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার আশিকুল কবীর স্বাক্ষরিত অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের (চেম্বার কোর্টসহ) প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবারের ভার্চুয়াল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় গত ২০ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে এবং সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। এ নির্দেশনা ২২ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। এ অনুসারে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দুদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চলছিল। এখন এ কার্যক্রম স্থগিত করে গতকাল পৃথক বিজ্ঞপ্তি এল।


