সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মে ২, ২০২৬
বিক্রি হবে ‘বিশ্বের সবচেয়ে দামি’ বাড়ি এক দশক ধরে নির্মাণ, খরচ ৩৫ কোটি ডলার
মে ২, ২০২৬
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মে ২, ২০২৬
বিক্রি হবে ‘বিশ্বের সবচেয়ে দামি’ বাড়ি এক দশক ধরে নির্মাণ, খরচ ৩৫ কোটি ডলার
মে ২, ২০২৬

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’

গত কয়েকদিন ধরে বৃষ্টি হলেও খুব একটা ভালো অবস্থানে নেই ঢাকার বাতাসের মান। আজ শনিবার ছুটির দিন হলেও এ শহরের বাতাসের মান রয়েছে কিছুটা অস্বাস্থ্যকর পর্যায়ে।

বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আই কিউ এয়ারের বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান সপ্তম। এদিন সকাল ১০টার দিকে এ শহরের বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর এ সময় ছিল ১১৫। এ স্কোর নির্দেশ করে, ঢাকার বাতাস বর্তমানে ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

হালনাগাদ তথ্য বলছে, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ১৭৫। ১৫৫ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, ১৩৬ স্কোর নিয়ে তৃতীয় দক্ষিণ কোরিয়ার সিওল, ১২৫ স্কোর নিয়ে চতুর্থ চিলির সেন্টিয়াগো আর ১২৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল।

বায়ুমান পর্যবেক্ষণকারী এ সংস্থার সূচক বলছে, বায়ুদূষণের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *