জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত
এপ্রিল ১৯, ২০২৬
যবিপ্রবিতে হট্টগোল-উত্তেজনা
এপ্রিল ১৯, ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত
এপ্রিল ১৯, ২০২৬
যবিপ্রবিতে হট্টগোল-উত্তেজনা
এপ্রিল ১৯, ২০২৬

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

এসব ঘটনায় আহত হয়েছেন ৬ জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:

টাঙ্গাইল: জেলার কালিহাতীতে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো চারজন। গতকাল ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার চড়ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

রাজশাহী: জেলার দুর্গাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল রাজশাহীর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাব্বির রাজশাহী দুর্গাপুর উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে।

নাটোর: জেলার বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর কুমিল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শিক্ষার্থী আব্দুর রহিম (৭) জোনাইল প্রি-ক্যাডেট স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী এবং দিঘইর গ্রামের মোহাম্মদ শাহ আলমের ছেলে।

ফেনী: জেলার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে আরেকটি ট্রাক। এ সময় পেছনে থাকা ট্রাকটির চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকচালক। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নাঈম (৩০)। তিনি যশোর জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা। আহত চালকের নাম মোহাম্মদ ইব্রাহিম (৩২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *