
২০ মাসে মাজারে হামলা ৬৭ বার মবের মধ্যে সবসময় থাকে প্রশিক্ষিত দল
এপ্রিল ১৮, ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু আগামী ২ জুলাই
এপ্রিল ১৮, ২০২৬রাজধানীর বাড্ডায় বৈশাখী সরণি পোলের নিচে রাস্তার ওপর থেকে মোহাম্মদ জহিরুল ইসলাম নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার নাগেরগাঁও গ্রামের রফিকুল ইসলামের সন্তান।
আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে আজ সকালে মধ্য বাড্ডার বৈশাখী সরণি ৯০/১ নম্বর জামান সাহেবের বাসার সামনে পাকা রাস্তার ওপর একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহত যুবক খুঁটির ওপরে বৈদ্যুতিক তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।


