গ্রীষ্মে বাড়ছে বিদ্যুতের চাহিদা উৎপাদন সংকটে লোডশেডিং দুই হাজার মেগাওয়াটের কাছাকাছি
এপ্রিল ১৭, ২০২৬
২০ মাসে মাজারে হামলা ৬৭ বার মবের মধ্যে সবসময় থাকে প্রশিক্ষিত দল
এপ্রিল ১৮, ২০২৬
গ্রীষ্মে বাড়ছে বিদ্যুতের চাহিদা উৎপাদন সংকটে লোডশেডিং দুই হাজার মেগাওয়াটের কাছাকাছি
এপ্রিল ১৭, ২০২৬
২০ মাসে মাজারে হামলা ৬৭ বার মবের মধ্যে সবসময় থাকে প্রশিক্ষিত দল
এপ্রিল ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের অবরোধে ক্ষুব্ধ হয়ে হরমুজ প্রণালি আবার বন্ধের ঘোষণা ইরানের

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

বাঘেই
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো অবস্থাতেই এ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না। খবর আল জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ এবং তা ইরানের মাটির মতোই পবিত্র। কোনো অবস্থাতেই ইউরেনিয়াম কোথাও স্থানান্তর করা হবে না।

এর আগে এক্স পোস্টে ট্রাম্প দাবি করেন, আমরা ইরানের সঙ্গে যৌথভাবে বড় বড় খনন যন্ত্র ব্যবহার করে নিউক্লিয়ার ডাস্ট তুলব। হামলার গভীরতার কারণে বড় আকারের যন্ত্রের প্রয়োজন হবে। এরপর ওই পারমাণবিক অবশিষ্টাংশগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। পুরো প্রক্রিয়াটি খুবই সোজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *