
হাম ও উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু, শনাক্ত ৭৬
এপ্রিল ১৬, ২০২৬
নতুন দায়িত্বে ১৭ অতিরিক্ত ডিআইজি
এপ্রিল ১৬, ২০২৬জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের অযোগ্য ঘোষণার সুবিধার্থে সাজাপ্রাপ্তদের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সরবরাহ করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। দাখিলকৃত মনোনয়নপত্রগুলো নির্বাচন কমিশন সচিবালয়ে ২২-২৩ এপ্রিল বাছাই করা হবে। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুসারে, কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্থ হয়ে অন্যূন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং তার মুক্তি লাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকলে সংসদ সদস্যপদে নির্বাচিত হওয়ার বা সংসদ সদস্যপদে থাকার অযোগ্য হবেন।
চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, এ অবস্থায় উল্লিখিত ব্যক্তিরা যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন তার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ অর্থাৎ ২১ এপ্রিল বিকাল ৪টার পরপর মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা সংশ্লিষ্ট সংস্থাকে দয়ো হবে। ২২-২৩ এপ্রিল মতামতসহ বাছাইয়ের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তা পাঠানো প্রয়োজন। মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা পাটানোর পর কোনো মতামত পাওয়া না গেলে ধরে নেয়া হবে প্রার্থীরা উল্লিখিত বিধান অনুসারে অযোগ্য নন।


