
ভারতে দেশজ বাণিজ্যিক ব্যাংক ৩৩, বাংলাদেশে ৫২টি!
এপ্রিল ১৬, ২০২৬
সংসদে নারী আসনে নির্বাচন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাজাপ্রাপ্তদের তথ্য দিতে বলল ইসি
এপ্রিল ১৬, ২০২৬দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু হামে এবং বাকি দুই শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু ও হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুই ঢাকা বিভাগের। এ সময়ে সর্বোচ্চ ৬১ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগের ১২ জনের এবং তিনজনের সিলেট বিভাগে হাম রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩২ জনের মধ্যে। এর মধ্যে ৫০৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ জন, যার মধ্যে ৩১৫ জন ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে সিলেট (৩০ জন) ও ময়মনসিংহ (একজন) বিভাগে।
এছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৪৬৮ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০৫ জন এবং খুলনা বিভাগে ৯৪ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৬ শিশুর। এ সময়ে হামের উপসর্গ নিয়ে আসা ১৯ হাজার ১৬১ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩১৮ জন। ২ হাজার ৯৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।


