জাতীয় পরিচয়পত্রের মহাপরিচালককে বদলি
এপ্রিল ১৫, ২০২৬
ফাঁস হওয়া নথির ভিত্তিতে অনুসন্ধান চীনা ‘স্পাই স্যাটেলাইট’ দিয়ে মার্কিন ঘাঁটিতে নজরদারি ইরানের
এপ্রিল ১৫, ২০২৬
জাতীয় পরিচয়পত্রের মহাপরিচালককে বদলি
এপ্রিল ১৫, ২০২৬
ফাঁস হওয়া নথির ভিত্তিতে অনুসন্ধান চীনা ‘স্পাই স্যাটেলাইট’ দিয়ে মার্কিন ঘাঁটিতে নজরদারি ইরানের
এপ্রিল ১৫, ২০২৬

ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ২২১৬ টাকা

gold

সর্বশেষ গত ৯ এপ্রিল সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছিল

এক দফা কমানোর পর দেশের বাজারে ফেরে বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকেই সমন্বয়কৃত দাম কার্যকর হবে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৭০৩ ও সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি নির্ধারণ হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

সর্বশেষ গত ৯ এপ্রিল সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম বেড়েছে ৩২ দফা ও কমেছে ২৩ দফা। আর গত বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার বাড়ানোর বিপরীতে কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দামের পাশাপাশি বাড়ানো হয়েছে রৌপ্যের দাম। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটে দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম পড়বে ৩ হাজার ৭৩২ টাকা।

চলতি বছরে রৌপ্যের দাম ৩৪ দফা সমন্বয় করেছে বাজুস। দাম বাড়ানো হয়েছে ১৯ দফা ও কমানো হয়েছে ১৫ দফা। গত বছর দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রৌপ্যের দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল ৩ বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *