ইলিশ উৎপাদন দুই বছরের ব্যবধানে কমেছে ১২ শতাংশ
এপ্রিল ১৪, ২০২৬
সাংবাদিকদের হুমায়ুন কবির ভারত সফর ফলপ্রসূ হয়েছে
এপ্রিল ১৪, ২০২৬
ইলিশ উৎপাদন দুই বছরের ব্যবধানে কমেছে ১২ শতাংশ
এপ্রিল ১৪, ২০২৬
সাংবাদিকদের হুমায়ুন কবির ভারত সফর ফলপ্রসূ হয়েছে
এপ্রিল ১৪, ২০২৬

বর্ষবরণে সারা দেশে বর্ণিল আয়োজন

বাংলা নববর্ষকে ঘিরে দেশের বিভিন্ন জেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

‘ঐক্য, শান্তি ও উত্তরণ’ প্রতিপাদ্য নিয়ে আজ পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতি চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

সিলেট: বাংলা বছরের প্রথম দিনে প্রাণের উৎসবে মাতবে সিলেট। বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর কলেজ ক্যাম্পাসেও পহেলা বৈশাখে বর্ণিল আয়োজনে বরণ করা হবে নতুন বছরকে।

রংপুর: পহেলা বৈশাখের চিরন্তন উৎসবকে ঘিরে নতুন প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক ঐক্য পরিষদ, রামবা, রবীন্দ্র সম্মিলনসহ বিভিন্ন সরকারি ও সাহিত্য সংস্কৃতি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্যাম্পাসজুড়ে এখন ব্যস্ততা, রঙের ছোঁয়া আর সৃজনশীলতার উচ্ছ্বাস। বিশেষ করে চারুকলা ইনস্টিটিউটে চলছে বর্ষবরণের মহা প্রস্তুতি, যেখানে শিক্ষার্থীদের হাতে রঙ-তুলির জাদুতে প্রাণ পাচ্ছে বৈশাখের আবহ। চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে বাঁশ, কাগজসহ দেশীয় উপকরণ দিয়ে তৈরি হচ্ছে নান্দনিক শৈল্পিক কাঠামো, আলপনা, মুখোশ ও ভাস্কর্য। এছাড়া দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ নাগরদোলা, পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও বায়োস্কোপ প্রদর্শন, যা দর্শনার্থীদের জন্য হয়ে উঠবে বাড়তি আকর্ষণ।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৈশাখী শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ঘোড়া ও ঘোড়ার গাড়ির মোটিফ, যা শক্তি, গতি ও ঐতিহ্যের প্রতীক বিবেচিত হয়। পাশাপাশি জাতীয় মাছ ইলিশ, শৈশবের স্মৃতিবাহী টমটম গাড়ি এবং প্রাচীন রাজা-বাদশা ও ঐতিহাসিক চরিত্রের মুখোশ স্থান পাচ্ছে এবারের বৈশাখী আয়োজনে।

দিনাজপুর: বাংলা নববর্ষকে বরণ করতে দিনাজপুর জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান বর্ণিল কর্মসূচি হাতে নিয়েছে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দিনাজপুর জেলা উদ্যোগে অনুষ্ঠিত হবে প্রভাতী অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *