নতুন দাম নির্ধারণ ফার্নেস অয়েলের লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
এপ্রিল ১৩, ২০২৬
গ্রামীণ অর্থনীতি সক্রিয় করার আলোচনার কেন্দ্রে থাকুক ঋতুভিত্তিক উৎসব
এপ্রিল ১৩, ২০২৬
নতুন দাম নির্ধারণ ফার্নেস অয়েলের লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
এপ্রিল ১৩, ২০২৬
গ্রামীণ অর্থনীতি সক্রিয় করার আলোচনার কেন্দ্রে থাকুক ঋতুভিত্তিক উৎসব
এপ্রিল ১৩, ২০২৬

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:

পাবনা: পাবনার চাটমোহরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের রুবেল হোসেনের ছেলে রনি হোসেন এবং মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত কিয়াম উদ্দিনের ছেলে আকাত আলী।

স্থানীয়রা জানান, রনি হোসেন বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।

মাদারীপুর: মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ‘সাকুরা পরিবহন’ নামে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় লাফিয়ে নামতে গিয়ে একজন মারা গেছেন। গতকাল মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝে চাপা পড়ে উসমান আলী (৪২) নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী (হকার) নিহত হয়েছেন। গাড়িতে ফেরি করে (হকারি) পণ্য বিক্রির সময় দুই বাসের মাঝখানে চাপা পড়েন ওই ব্যক্তি। গতকাল কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।

ঝালকাঠি: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পৌরসভার সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা সোহেল হোসেন নামে এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। গতকাল বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার হানিফুর রহমান মজনু হাওলাদারের ছেলে। তিনি ঝালকাঠি পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হন। গত শনিবার রাত ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ বরগুনা জেলার আমতলী থানার মধ্য চন্দ্রা গ্রামের বাসিন্দা।

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উল্টে জুলেখা বিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘুঘুডাঙ্গা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা বিবি মহাদেবপুর উপজেলার বেলকুঁড়ি গ্রামের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *