রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
এপ্রিল ১২, ২০২৬
দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে
এপ্রিল ১২, ২০২৬
রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
এপ্রিল ১২, ২০২৬
দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে
এপ্রিল ১২, ২০২৬

হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৪ মে

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে তারাই তালিকায় যুক্ত হবেন। এক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তাদের তালিকা প্রকাশ করা হবে ১৪ মে।

নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আগামী ১৪ মে। আজ রোববার (১২ এপ্রিল) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি প্রশাসনিক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে তারাই তালিকায় যুক্ত হবেন। এক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তাদের তালিকা প্রকাশ করা হবে ১৪ মে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল। ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদনের শেষ সময় ৩ মে। আবেদন নিষ্পত্তির শেষ সময় ৬ মে। আর চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ মে।

ইসির সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *