পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
এপ্রিল ১২, ২০২৬
হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৪ মে
এপ্রিল ১২, ২০২৬
পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
এপ্রিল ১২, ২০২৬
হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৪ মে
এপ্রিল ১২, ২০২৬

রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাজধানীর বনানীতে এরশাদ মাঠে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ রোববার সকালে বনানীর এরশাদ মাঠে হাম প্রকোপ প্রতিরোধে এ বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।

স্বাগত বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন মাসব্যাপী জরুরি টিকাদান কর্মসূচিতে মোট ১৪দিনের একটি মাইক্রোপ্ল্যান তৈরি করেছে। এই পরিকল্পনা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতিমধ্যেই ৫৯৪জন ভ্যাকসিনেশন, ৬৫০ জন ভলেন্টিয়ার, ৩৫ জন চিকিৎসক, নার্স এবং ১২৮ জন সুপারভাইজারদের ট্রেনিং সম্পন্ন করেছে। এই বিশাল কর্মযজ্ঞে ডিএনসিসি টার্গেট ৪৯৪৬৯৯ জন শিশু। ৫৪টি স্থায়ী টিকাদান কেন্দ্র এবং ৫০২টি আউটরিচ সেন্টার বা অস্থায়ী কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সর্বমোট ১৪ টি কার্য দিবসে টিকা প্রদান করা হবে। কর্মজীবী মায়েদের জন্য ৩৫ টি ইভিনিং সেশন এবং আটটি ফ্রাইডে সেশন রাখার ব্যবস্থা করা হয়েছে। ইভিনিং সেশনগুলো প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রে চালু থাকবে। এছাড়া ডে-কেয়ার, কিন্ডারগার্টেন, প্রি-স্কুল সেন্টারগুলোতে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে এ টিকাদান কর্মসূচি চলবে।

টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ডিএসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *