আর্টেমিস-২: চন্দ্রাভিযান শেষে নিরাপদে ফিরলেন চার নভোচারী
এপ্রিল ১১, ২০২৬
কুমিল্লায় রেল দুর্ঘটনায় ১২ বাসযাত্রীর মৃত্যু অর্থ সংকটে নিহতদের প্রতিশ্রুত অর্থ দিতে পারছে না রেলওয়ে

রাঙ্গামাটিতে বিদেশী পিস্তলসহ অস্ত্র উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের একটি টহল দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ বোর ব্রাউনিং পিস্তল, গুলি, খালি খোসা, একটি দেশীয় বন্দুক, চাইনিজ চাপাতিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *