পাকিস্তান সুপার লিগে মুস্তাফিজের দলের শোচনীয় হার
এপ্রিল ১০, ২০২৬
ঝড়ে সুন্দরবনে নৌকাডুবিতে এখনো নিখোঁজ চারজন
এপ্রিল ১০, ২০২৬
পাকিস্তান সুপার লিগে মুস্তাফিজের দলের শোচনীয় হার
এপ্রিল ১০, ২০২৬
ঝড়ে সুন্দরবনে নৌকাডুবিতে এখনো নিখোঁজ চারজন
এপ্রিল ১০, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ জ্বালানি সাশ্রয়ে এগিয়ে আনা হলো ম্যাচ শুরুর সময়

জ্বালানি সাশ্রয় করতে আসন্ন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সাদা বলের ক্রিকেট সিরিজ এবং বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ শুরুর সময় এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের মতো জ্বালানি সংকট তৈরি হয়েছে বাংলাদেশেও। এ থেকে উত্তরণে সরকার সব ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের নীতিতে এগোচ্ছে। সরকারের সেই পরিকল্পনাকে সমর্থন দিয়েই আসন্ন ক্রিকেট সিরিজের ম্যাচ দিনের আলোতে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা ও চট্টগ্রামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই ডে-নাইট হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ম্যাচ শুরুর সময় ৩ ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। পরিবর্তিত সূচিতে ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ করার পরিকল্পনা, যা সূর্যাস্তের কাছাকাছি সময়।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বেলা ২টায়, আর শেষ হবে বিকাল ৫টা ১০ মিনিটে। যদিও এর আগে চট্টগ্রামে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ শুরুর কথা ছিল সন্ধ্যা ৬টায় এবং ঢাকায় তৃতীয় ও শেষ ম্যাচটি শুরুর কথা ছিল বেলা ২টায়। এখন প্রতিটি ম্যাচই বেলা ২টায় শুরু হবে।

বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের টি-টোয়েন্টি সিরিজও শুরু হবে চলতি মাসে। সিলেটে ২৮ ও ৩০ এপ্রিল এবং আগামী ২ মে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে, শেষ হবে সন্ধ্যা ৬টায়।

বিসিবি বুধবার এক বিবৃতিতে জানিয়েছিল, ‘বাংলাদেশ সরকারের জ্বালানি সাশ্রয় কর্মসূচিকে সমর্থন জানিয়ে আসন্ন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। আমরা যতটা সম্ভব দিনের আলো কাজে লাগানোর চেষ্টা করব। শিগগিরই পরিবর্তিত সূচি জানিয়ে দেয়া হবে।’

এ বিবৃতি দেয়ার একদিন পরই আনুষ্ঠানিকভাবে সিরিজে ম্যাচ শুরুর সময় এগিয়ে আনার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির নতুন পরিচালনা পর্ষদ।

ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুটি ওয়ানডে খেলে দুই দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে চট্টগ্রামে। সেখানে ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ঢাকায় ২ মে তৃতীয় ও শেষ ম্যাচ।

নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল ও শ্রীলংকা নারী ক্রিকেট দল উভয়ই আগামী সপ্তাহে ঢাকায় এসে পৌঁছবে।

চলতি বছর বাংলাদেশ ক্রিকেট দলের রয়েছে ব্যস্ত সূচি। আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে টাইগাররা। ডারউইন ও ম্যাকেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এরপর নভেম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর। জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে দুটি টেস্ট খেলার পর ডিসেম্বরে স্বাগতিক প্রোটিয়াদের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজরা।

এছাড়া আগস্টে ভারতের সঙ্গে হোম সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। যদিও গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে অবনতি ঘটায় এ সিরিজটা অনিশ্চিত। সিরিজটা হওয়ার কথা ছিল মূলত ২০২৫ সালে। যদিও ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে বদলে যাওয়া পরিস্থিতিতে ভারতের সঙ্গে সিরিজটা আর আলোর মুখ দেখেনি। এ বছরও অনিশ্চিত হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *