
ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসোর ৯ উইকেট নেয়ার কীর্তি
এপ্রিল ১০, ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ জ্বালানি সাশ্রয়ে এগিয়ে আনা হলো ম্যাচ শুরুর সময়
এপ্রিল ১০, ২০২৬পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের কাছে শোচনীয় পরাজয় বরণ করল মুস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্দার্স।
৫৮ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় ইসলামাবাদ। দলের হার এড়ানোর জন্য কোনো অবদানই রাখতে পারেননি বাংলাদেশের তারকা পেস বোলার।
আগে ব্যাট করত নেমে ১৮.৩ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় লাহোর কালান্দার্স। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ১৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন। মুস্তাফিজ এক বল খেলে কোনো রান করতে পারেননি। ইসলামাবাদের ক্রিস গ্রিন ১৯ রানে তিনটি উইকেট নেন। ইমাদ ওয়াসিম, শাদাব খান ও রিচার্ড গ্লিসন প্রত্যেকেই দুটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে ১০.২ ওভারেই জয় তুলে নেয় ইসলামাবাদ। কিউই ব্যাটার ডেভন কনওয়ে ৩৫ বলে ৫৯ ও মোহাম্মদ ফায়েক ১৯ বলে ৩৪ রান করেন। মুস্তাফিজ দুই ওভার বল করে ১৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ২২ রান খরচ করে ইসলামাবাদের পতন হওয়া একমাত্র উইকেটটি পাননি।
এটা ছিল চলতি পিএসএলে মুস্তাফিজের চতুর্থ ম্যাচ। প্রথম তিন ম্যাচে নেন চার উইকেট। গতকাল শেষ ম্যাচে তিনি ছিলেন উইকেটশূন্য।
এদিকে গতকালের জয়ে টেবিলের দুইয়ে উঠে যায় ইসলামাবাদ। পাঁচ ম্যাচ থেকে তিন জয়ে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মুলতান সুলতানস। এরপর করাচি কিংস (তিন ম্যাচে ৬ পয়েন্ট), পেশোয়ার জালমি (তিন ম্যাচে ৫ পয়েন্ট), লাহোর কালান্দার্স (চার ম্যাচে ৪ পয়েন্ট)। পেশোয়ার ও করাচি গতকাল রাতে মুখোমুখি হয়।


