পাইকারি বাজারে পাম অয়েলের দাম একদিনে কমেছে মণপ্রতি ২৫০ টাকা
এপ্রিল ৯, ২০২৬
শর্তের বেড়াজালে ‘ভঙ্গুর’ যুদ্ধবিরতি, কাটছে না অনিশ্চয়তা
এপ্রিল ৯, ২০২৬
পাইকারি বাজারে পাম অয়েলের দাম একদিনে কমেছে মণপ্রতি ২৫০ টাকা
এপ্রিল ৯, ২০২৬
শর্তের বেড়াজালে ‘ভঙ্গুর’ যুদ্ধবিরতি, কাটছে না অনিশ্চয়তা
এপ্রিল ৯, ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলার পর শান্তি আলোচনা ‘অযৌক্তিক’: ইরান

লেবাননে এখন পর্যন্ত গতকাল সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, এতে ২৫০ জনের বেশি বাসিন্দা নিহত হয়েছেন। এর জেরে পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে নির্ধারিত আলোচনা ‘অযৌক্তিক’ হয়ে পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটি।

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালবাফের এ সতর্কবার্তা ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পরও অঞ্চলটিতে উত্তেজনা কতটা তীব্র রয়েছে, তা স্পষ্ট করে। শনিবার থেকে শান্তি আলোচনা শুরুর কথা থাকলেও উভয় পক্ষ সম্পূর্ণ ভিন্ন এজেন্ডা তুলে ধরেছে। এতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ততদিন টিকবে কি-না, তা এখনো অনিশ্চিত।

ইসরায়েলি হামলায় লেবাননের টায়ারে একদিনে ২৫০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। :

কালিবাফ বলেন, ইসরায়েল এরই মধ্যে যুদ্ধবিরতির কয়েকটি শর্ত ভঙ্গ করেছে—বিশেষ করে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ বাড়িয়ে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও ইরানকে তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে চাপ দিয়ে চুক্তি লঙ্ঘন করেছে।

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি বা আলোচনা অযৌক্তিক।’

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলেছে, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলা অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বুদাপেস্টে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, ইরান ভেবেছিল যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত। কিন্তু তা ছিল না।’

পাঁচ সপ্তাহের এ যুদ্ধে হাজারো মানুষের প্রাণহানি হলেও, উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করেছে। তবে মূল বিরোধগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এমন চুক্তির আগে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *