সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী
এপ্রিল ৬, ২০২৬
ইরানে উদ্ধার অভিযান নিয়ে ‘ধর্মীয় বয়ান’ ট্রাম্পের, সমালোচনার ঝড়
এপ্রিল ৬, ২০২৬
সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী
এপ্রিল ৬, ২০২৬
ইরানে উদ্ধার অভিযান নিয়ে ‘ধর্মীয় বয়ান’ ট্রাম্পের, সমালোচনার ঝড়
এপ্রিল ৬, ২০২৬

একনেক সভা স্থগিত, ফের বসবে আগামী সপ্তাহে

আজ সকাল সাড়ে ১০টায় একনেক সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান। পরে দেড়টার দিকে প্রকল্প উপস্থাপনের মাঝেই সরকারী দলের বৈঠক থাকার কথা বলে একনেক সভা স্থগিত করেন তিনি

জাতীয় সংসদে সরকারী দলের গুরুত্বপূর্ণ বৈঠক থাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে আরেকটি একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হতে পারে।

আজ সকাল সাড়ে ১০টায় একনেক সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান। পরে দেড়টার দিকে প্রকল্প উপস্থাপনের মাঝেই সরকারী দলের বৈঠক থাকার কথা বলে একনেক সভা স্থগিত করেন তিনি।

একনেক সভায় অংশ নেয়া শীর্ষ এক কর্মকর্তা বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সকালে নির্ধারিত সময়ে একনেক সভা শুরু হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা তাদের প্রকল্প উপস্থাপন করছিলেন। আলোচ্যসূচি অনুসারে প্রথম সাতটি প্রকল্প উপস্থাপন করা হয়। এরমধ্যে দুই প্রকল্প বাদ পড়ে। ৮নং প্রকল্প উপস্থাপনকালে প্রধানমন্ত্রী তার আরেকটি সভার কথা জানান এবং আগামী সপ্তাহে পুনরায় একনেক করার কথা বলেন।’

আজ মোট ১৯টি প্রকল্প আলোচ্যসূচিতে ছিল বলে জানা গেছে। শীর্ষ ওই কর্মকর্তা আরো জানান, বাকি প্রকল্পগুলো উপস্থাপনের আগে রিভিউ করতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।

সরকার গঠনের পর এটিই ছিল বর্তমান সরকারের প্রথম একনেক। রেওয়াজ মেনে একনেক সভা শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবার বৈঠকে বসেছে সচিবালয়ে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *