নতুন সময়সূচিতে অফিস শুরু আজ
এপ্রিল ৫, ২০২৬
ছয় জেলায় ৪৭ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১৩
এপ্রিল ৫, ২০২৬
নতুন সময়সূচিতে অফিস শুরু আজ
এপ্রিল ৫, ২০২৬
ছয় জেলায় ৪৭ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১৩
এপ্রিল ৫, ২০২৬

চাঁদপুরে ৪২ শয্যার বিপরীতে ভর্তি ১৪৭ শিশু

চাঁদপুরে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে।

এরই মধ্যে জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৪২ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ১৪৭ শিশু। নির্ধারিত ধারণক্ষমতার তিন গুণের বেশি রোগী থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। অনেককে বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের সংক্রমণ ঠেকাতে আক্রান্ত শিশুদের জন্য একটি আলাদা ইউনিটে আইসোলেশন ব্যবস্থা করা হয়েছে। সেখানে বর্তমানে ৩০ শিশুকে পৃথকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের ভিড় বাড়ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে আসা শতাধিক শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৭০ জনের রিপোর্ট পাওয়া গেছে, যেখানে ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি নমুনাগুলোর রিপোর্ট এখনো অপেক্ষমাণ রয়েছে। সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা অভিভাবক মান্নান হোসেন জানান, সিট না থাকায় বাধ্য হয়ে মেঝেতেই সন্তানের চিকিৎসা করাতে হচ্ছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, ‘সারা দেশের মতো চাঁদপুরেও হামে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। যারা ভর্তি রয়েছে তাদের আলাদা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। আমাদের পর্যাপ্ত ওষুধ ও সেবাকর্মী রয়েছে।’ তিনি অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *