জ্বালানি সংকট মোকাবেলা ও উন্নয়ন এগিয়ে নিতে সহায়তা দেবে এশীয় অবকাঠামো ব্যাংক
এপ্রিল ৪, ২০২৬
ট্রাম্প প্রশাসনের আকাশপথ নিয়ন্ত্রণের দাবি প্রশ্নের মুখে
এপ্রিল ৪, ২০২৬
জ্বালানি সংকট মোকাবেলা ও উন্নয়ন এগিয়ে নিতে সহায়তা দেবে এশীয় অবকাঠামো ব্যাংক
এপ্রিল ৪, ২০২৬
ট্রাম্প প্রশাসনের আকাশপথ নিয়ন্ত্রণের দাবি প্রশ্নের মুখে
এপ্রিল ৪, ২০২৬

পুঁজিবাজারে লেনদেনের সময় কমল আধা ঘণ্টা

ডিএসইর অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। এক্সচেঞ্জটিতে আগের মতোই সকাল ১০টা থেকে লেনদেন শুরু হবে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অফিসের সময়সূচি পুননির্ধারণ করেছে সরকার। এর সঙ্গে সঙ্গতি রেখে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জও (ডিএসই) তাদের অফিস সময়সূচি ও লেনদেনের সময় নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুসারে পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা কমানো হয়েছে। আজ ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

পুননির্ধারিত সময়সীমা অনুসারে, ডিএসইর অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এক্সচেঞ্জটিতে আগের মতোই সকাল ১০টা থেকে লেনদেন শুরু হবে। তবে আগে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চললেও নতুন সময়সূচি অনুসারে বেলা ২টা পর্যন্ত লেনদেন চলবে। এর মধ্যে বেলা ১টা ৫৫ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত ৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশনের সময় নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নতুন এ সময়সূচি বলবৎ থাকবে বলে জানিয়েছে ডিএসই।

গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে সরকারি অফিসের সময়সূচি এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। নতুন সূচি অনুযায়ী, অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। আর ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টার মধ্যে। এ ছাড়া গত শুক্রবার থেকেই দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্তের কথা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *