প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভায় প্রধানমন্ত্রী
এপ্রিল ৪, ২০২৬
পুঁজিবাজারে লেনদেনের সময় কমল আধা ঘণ্টা
এপ্রিল ৪, ২০২৬
প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভায় প্রধানমন্ত্রী
এপ্রিল ৪, ২০২৬
পুঁজিবাজারে লেনদেনের সময় কমল আধা ঘণ্টা
এপ্রিল ৪, ২০২৬

জ্বালানি সংকট মোকাবেলা ও উন্নয়ন এগিয়ে নিতে সহায়তা দেবে এশীয় অবকাঠামো ব্যাংক

অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আগামী দিনের উন্নয়ন ও জ্বালানি সংকট থেকে সৃষ্ট চাপ মোকাবেলায় বাজেট সহায়তা দিতে ব্যাংকটি সম্মত হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের সঙ্গে জ্বালানি সংকট সমাধান ও উন্নয়ন বিনিয়োগ নিয়ে সরকার কীভাবে কাজ করবে, সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আগামী দিনের উন্নয়ন ও জ্বালানি সংকট থেকে সৃষ্ট চাপ মোকাবেলায় বাজেট সহায়তা দিতে ব্যাংকটি সম্মত হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ সময় অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার বিষয়েও কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ব্যাংকটির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

অর্থমন্ত্রী আরো জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সেখানে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানের পথ খোঁজার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, নতুন প্রকল্পের পাশাপাশি যেসব সরকারি প্রকল্প বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালু করার বিষয়েও আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *