
অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ আজ শক্তিশালী চীনের মুখোমুখি বাংলাদেশ
এপ্রিল ৪, ২০২৬
কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ড, ৫ মরদেহ উদ্ধার
এপ্রিল ৪, ২০২৬তিন পরিচালকের পদত্যাগ, ঘরোয়া লিগ ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ সামনে রেখে বেশকিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কার্যালয়ে জরুরি সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ।
সভায় সভাপতিত্ব করবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।
সভার প্রধান আলোচ্য বিষয় হতে পারে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ। খেলোয়াড়দের স্বার্থে লিগটি কীভাবে পুরোদমে শুরু করা যায়, তা নিয়ে আলোচনা হতে পারে। ‘সরকারের হস্তক্ষেপ’ করার অভিযোগ এনে বোর্ডের নির্বাচন থেকে সরে যায় একটি গ্রুপ। তারা পরে প্রিমিয়ার লিগ থেকেও সরে যায়। পরের মৌসুম থেকে লিগটি যেন আগের মতো সবার অংশগ্রহণে জমে ওঠে, সে আশায় ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করবে সিসিডিএম। লিগটি যাতে পূর্ণাঙ্গরূপে মাঠে গড়ায়, সেটি নিশ্চিতে কাজ করছে বিসিবি।
গত বৃহস্পতিবার সে তালিকায় যোগ দেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বিসিবি থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এ পরিচালক বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে পদত্যাগ করেন ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন।


