সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে ডা. শফিকুর রহমানের অভিনন্দন
এপ্রিল ৪, ২০২৬
ক্রিকেট বোর্ডের জরুরি সভা আজ
এপ্রিল ৪, ২০২৬
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে ডা. শফিকুর রহমানের অভিনন্দন
এপ্রিল ৪, ২০২৬
ক্রিকেট বোর্ডের জরুরি সভা আজ
এপ্রিল ৪, ২০২৬

অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ আজ শক্তিশালী চীনের মুখোমুখি বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ ফুটবলে আজ শক্তিশালী চীনের সামনে পড়ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যায় লাল-সবুজরা।

আজ যখন ঘুরে দাঁড়াতে মরিয়া, তখনই অর্পিতা বিশ্বাস ও তার দলের সামনে এশিয়ার অন্যতম সেরা দল চীন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।

১২ দলের এ আসরে বাংলাদেশ খেলছে চীন, থাইল্যান্ড ও ভিয়েতনামের গ্রুপে (গ্রুপ-এ)। আজ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচের আগে ঘুরেফিরে আলোচনায় আসছে থাইল্যান্ডের বিপক্ষে করা ভুলগুলো। অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য কঠিন চ্যালেঞ্জ নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে রয়েছে চীন। দারুণ সম্ভাবনা জাগিয়েও থাইল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে আসর শুরু করা বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি যাবে কোয়ার্টার ফাইনালে। চীনের বিপক্ষে ভালো করে গ্রুপ পর্ব পেরোতে চায় বাংলাদেশ।

অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘২০০৬ সালের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়তে প্রস্তুত তার দল। তার কথায়, ‘এরই মধ্যে আমরা একটা ম্যাচ খেলে ফেলেছি এবং আমরা সেখানে যে ভুলগুলো করেছি, আজ কোচ আমাদের নিয়ে সেসব কাজ করেছেন। আমাদের পজিশন, শেইপ এসবে যেগুলো ভুল ছিল সেগুলো নিয়ে কাজ করিয়েছেন। ফিনিশিংয়ের সমস্যা ছিল, সেগুলো নিয়ে কাজ করিয়েছেন। চীন মোটামুটি ভালো দল, আমরা তাদের সঙ্গে লড়াই করব এবং তাদের সঙ্গে লড়াই করার জন্য আমরা প্রস্তুত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *