
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ আজ রাতে মালে ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত
এপ্রিল ৩, ২০২৬
‘জনগণের রায় অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা’: জামায়াতে আমির
এপ্রিল ৩, ২০২৬প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার শুধু ক্রিকেট বা ফুটবলে সীমাবদ্ধ নয়। বরং সার্ফিংসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমার সার্ফিংকে সমান গুরুত্ব দিতে চাই। এ টুর্নামেন্টকে সারা বছর চালু রাখার জন্য আয়োজকদের আহ্বান জানান
পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্রসৈকতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। আজ সকালে লাবনী পয়েন্টে জমকালো আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন, সিনিয়র সহসভাপতি খন্দকার সাইফুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠান কিউটের কর্ণধার কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল এবং সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার শুধু ক্রিকেট বা ফুটবলে সীমাবদ্ধ নয়। বরং সার্ফিংসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমার সার্ফিংকে সমান গুরুত্ব দিতে চাই। এ টুর্নামেন্টকে সারা বছর চালু রাখার জন্য আয়োজকদের আহ্বান জানান।
এবারের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে শতাধিক সার্ফার অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, আয়োজনটি দেশে সার্ফিংকে আরো জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করবে।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ সার্ফিং আ্যসোসিয়েশন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।


