লেনদেন কমেছে ১৩ শতাংশ পুঁজিবাজা‌রে সূচকে ১ শতাংশ দরপতন
এপ্রিল ৩, ২০২৬
কক্সবাজারে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন
এপ্রিল ৩, ২০২৬
লেনদেন কমেছে ১৩ শতাংশ পুঁজিবাজা‌রে সূচকে ১ শতাংশ দরপতন
এপ্রিল ৩, ২০২৬
কক্সবাজারে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন
এপ্রিল ৩, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ আজ রাতে মালে ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। আরেক সেমিতে ভুটানকে ৫-০ গোলে হারায় ভারত।

ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনালে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। মালে ন্যাশনাল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। আরেক সেমিতে ভুটানকে ৫-০ গোলে হারায় ভারত।

এ নিয়ে তৃতীয়বার অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে উঠল বাংলাদেশ। ২০২২ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল ভারতের কাছে হেরেছিল তারা। ২০২৪ সালে নেপালকে তাদের মাটিতে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। গত বছর আবারও ভারতের কাছে ফাইনালে হেরেছে লাল-সবুজরা। এ আসরটি ছিল অনূর্ধ্ব-১৯ পর্যায়ের। অনূর্ধ্ব-১৮/১৯/২০ সাফ চ্যাম্পিয়ন সেটিই বাংলাদেশের একমাত্র শিরোপা।

662011053_1996828374279712_7008172272813350861_n
বয়সভিত্তিক সাফে আগের সাত আসরে ভারত চারবার, নেপাল দুবার ও বাংলাদেশ একবার শিরোপা জিতেছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো ফাইনাল খেলছে বাংলাদেশ।

যুব সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-২০ পর্যায়ে তিনবার, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে তিনবার ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ে দুবার প্রতিযোগিতা হয়েছে। চারবার শিরোপাজয়ী ভারতই এ অঞ্চলের রাজা। আজ কি শিরোপা উৎসব করতে পারবে বাংলাদেশের যুবারা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *