যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০
এপ্রিল ৩, ২০২৬
মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
এপ্রিল ৩, ২০২৬
যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০
এপ্রিল ৩, ২০২৬
মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
এপ্রিল ৩, ২০২৬

সিরাজগঞ্জে মুদি দোকান থেকে ১৫১০ লিটার জ্বালানি তেল উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে দুইটি মুদি দোকান থেকে ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বেলকুচি উপজেলার মবুপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মবুপুর বাজারের ব্যবসায়ী হাসমত আলী ও আব্দুস সালামের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল পাওয়া যায়। এসময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে দুজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উদ্ধার করা তেল বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলেও জানান তিনি।

অভিযানের সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্য ছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *