তেলের সংকট নেই, আমদানি-সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে: এলজিআরডি প্রতিমন্ত্রী
এপ্রিল ৩, ২০২৬
সিরাজগঞ্জে মুদি দোকান থেকে ১৫১০ লিটার জ্বালানি তেল উদ্ধার
এপ্রিল ৩, ২০২৬
তেলের সংকট নেই, আমদানি-সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে: এলজিআরডি প্রতিমন্ত্রী
এপ্রিল ৩, ২০২৬
সিরাজগঞ্জে মুদি দোকান থেকে ১৫১০ লিটার জ্বালানি তেল উদ্ধার
এপ্রিল ৩, ২০২৬

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের থেকে ২৫ পুরিয়া গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, মো. আব্দুল্লাহ রাজু (৪২), মো. রাজন (২২), টুটুল (৩৫), মো. রাসেল (২৫), মো. রাসেল ওরফে টেরে রাসেল (২৬), আব্দুর রহিম রাহাত (২৩), মো. হৃদয় (২৮), মো. মনির হোসেন (৩৬), সাগর মিয়া (২৪), ও মো. সুজন (২০)।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *