পারস্য উপসাগরে আটকা ২১৯০ বাণিজ্যিক জাহাজ, ২০ হাজার নাবিক
এপ্রিল ২, ২০২৬
ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল
এপ্রিল ২, ২০২৬
পারস্য উপসাগরে আটকা ২১৯০ বাণিজ্যিক জাহাজ, ২০ হাজার নাবিক
এপ্রিল ২, ২০২৬
ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল
এপ্রিল ২, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতাদের সাক্ষাৎ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, আমরা আমাদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি আমাদের কথা শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা সাক্ষাৎ করেছেন। তারা বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল। এছাড়া অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তপন মজুমদার প্রমুখ নেতারাও ছিলেন।

বৈঠকের পর মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, চব্বিশের ৫ আগস্টের পর আমাদের ওপর যেসব নিপীড়ন-নির্যাতন হয়েছে, আমরা বিচার বঞ্চিত হয়েছি, বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে চাকুরিচ্যুত করা হয়েছে- এ বিষয়গুলো প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করেছি। এছাড়া সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু ফাউন্ডেশন, দেবোত্তর সম্পত্তি আইন ইত্যাদি বিষয়গুলোও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, আমরা আমাদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি আমাদের কথা শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *