
ইরান যুদ্ধ থেকে পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের
এপ্রিল ২, ২০২৬
এনবিআরে বৈঠক শেষে অর্থমন্ত্রী যুদ্ধের কারণে অতিরিক্ত দামে জ্বালানি কিনতে হচ্ছে
এপ্রিল ২, ২০২৬সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে একটি ড্রোন ভূপতিত হওয়ার ঘটনায় এক বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন। আল-রিফা এলাকার একটি খামারে গতকাল ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে এ দুর্ঘটনা ঘটে।
গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফুজাইরা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন সফলভাবে প্রতিহত করে। তবে সেটি ধ্বংস হওয়ার পর এর অংশবিশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি প্রাণ হারান, যিনি বাংলাদেশী বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনার পর ফুজাইরা অয়েল ইন্ডাস্ট্রি জোন বা তেল শিল্প এলাকায় সম্ভাব্য ড্রোন হামলার কারণে সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার কথাও জানিয়েছে উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী। বর্তমানে তারা ওই এলাকায় নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
দেশটির সরকার এ ঘটনায় গুজব বা অসমর্থিত তথ্য প্রচার না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। সবাইকে শুধু সরকারি মাধ্যম থেকে তথ্য নেয়ার অনুরোধ করা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় আতঙ্ক ছড়িয়ে না পড়ে।


